শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট: November 6, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় তাজউদ্দীন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৬ নভেম্বর) সকালে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাজউদ্দীন ভোলার বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার জানান, সকালে তাজউদ্দীন বেনাপোল ইমিগ্রেশনে এসে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে তিনি বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি। পরে যাচাই করে দেখা যায়, তার নামে ভোলা সদর থানায় একটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ তাজউদ্দীন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে পোর্ট থানায় হস্তান্তর করেছে। তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network