শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

আপডেট: November 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পাবনার ঈশ্বরদীতে কাভার্টভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা রাজশাহী মহাসড়কের আজমপুরে এ দুর্ঘটনা ঘটে।পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা উভয়েই বনগ্রাম অনার্স কলেজের শিক্ষার্থী ও অনার্স প্রথম বর্ষের পরিক্ষার্থী ছিলেন।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মেহেদী হাসাান বলেন, পাবনার বনগ্রাম থেকে অনার্স ১ম বর্ষের পরিক্ষা শেষে পাকশী ঘুরতে বের হন কয়েকজন বন্ধু। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় এসে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায় দুই মোটরসাইকেল।

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় দুইজন। তাদেরকে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network