শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

আপডেট: November 10, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাসায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষকের নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও প্রায় ৭ ভড়ি স্বর্ণালংকার ও ব্যবহৃত মালামাল লুটে নেয় চোর চক্র।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত মধ্য রাতের কোন এক সময় কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া বড় কলবাড়ি বিবি রিজিয়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় শিক্ষক মোঃ জসিম উদ্দীনের বাসায় এ ঘটনা ঘটে।

লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন বলেন, তার পরিবারের সদস্যরা ঢাকায় বেড়াতে যাওয়ায় ঘটনার দিন তিনি স্কুল থেকে বাসায় ফেরেননি।রবিবার সকালে তার প্রতিবেশীরা ফোন করে বলে তার বাসায় চুরি হয়েছে। এরপর তিনি বাসায় এসে দেখেন বাসার গেট ভাঙ্গা বৈদ্যুতিক লাইন বিছিন্ন, সিসি ক্যামেরা ভাঙ্গা।

এছাড়াও আলমিরাতে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণাংকার তাছাড়াও অন্যান্য মালামাল পোষাকসহ আরও প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।কলাপাড়া থানার ওসি জুয়েল আহমেদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network