শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাকেরগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট: November 13, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে ২ বছর আগে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভায় অতর্কিতভাবে হামলার অভিযোগে করা মামলায় মুজিবুর রহমান মোল্লাকে (৪৮) গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। মুজিবুর রহমান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৭ টায় বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। মুজিবুর রহমান মোল্লা উপজেলার ফলাঘর গ্রামের আজাহার মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিতে ২০২২ সালের ২৭ আগস্ট গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে। ওইদিন বিকেল ৫ টার সময় বিএনপির ২৫০-৩০০ জন নেতা-কর্মী গারুড়িয়া ইউনিয়নের দেলোয়ার হোসেন হাওলাদারের বাড়ির সামনে জড়ো হয়।

তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের ১৫০-২০০ জন নেতাকর্মীরা ধারালো দা, রামদা ও লাঠিসোটা নিয়ে বিএনপি নেতা কর্মীর উপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা বেপরোয়াভাবে রাস্তায় চলাচলরত ইজিবাইক, অটো রিকশা ও মোটরসাইকেল ভাংচুর এবং কয়েকটি দোকান ভাঙচুরসহ এলাকায় ত্রাস সৃষ্টি করে ধ্বংসাত্মক ও নাশকতামূলক কার্যক্রম চালায়।

এসময় তারা বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত ও জখম করে এবং নগদ টাকা ও মোবাইলসহ ৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান সিকদার বাদি হয়ে গত (৭ নভেম্বর) রাতে আওয়ামী লীগের নেতাকর্মী নামধারী ৯০ জনসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত এবং এলাকায় নাশকতামূলক ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে হাসান সিকদার নামে একজন বাদী হয়ে থানায় মামলা করেছিলেন।

ওই মামলায় এজাহারভুক্ত ৩৭ নাম্বার আসামি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবর মোল্লাকে মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network