শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বরিশালে আ. লীগ নেতার রাইস মিলে অভিযান, গ্রেপ্তার ২

আপডেট: November 18, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

 নিজস্ব প্রতিবেদক:: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সির মালিকানাধীন বার্থী এলাহি অ্যাগ্রো অটোরাইস মিলে অভিযান চালিয়ে মিলের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১৮ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বার্থী গ্রামের আমীর সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) ও জয়পুরহাট সদরের ধারক রশিদার গ্রামের মৃত সবদুল প্রধানের ছেলে শাহিনুর প্রধান (২৭)।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এলাহি অ্যাগ্রো অটোরাইস মিলে গৌরনদী ক্যাম্পের সেনাবাহিনী ও মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় মিলের ভেতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network