‘এতদিন দুম্বার মাংস যেত আ.লীগ নেতাদের পেটে’

আপডেট: December 12, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সৌদি সরকারের উপহারের দুম্বার মাংস পেয়েছে রাজশাহীর পবা উপজেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন এ আয়োজন করে।সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন ২২ কার্টন দুম্বার মাংস বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এতিমখানার শিক্ষকদের মাঝে বিতরণ করেন। প্রতিটি কার্টনে মাংস ছিল ২০ কেজি।

মাংস বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পারিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।দুর্গা পারিলা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা সামসুল ইসলাম মাংস পেয়ে বলেন, এতদিন যত দুম্বার মাংস আসতো সব যেত আওয়ামী লীগ নেতাদের পেটে। এবার সেই মাংসের যারা আসল হকদার তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন।

পবার ইউএনও সোহরাব হোসেন বলেন, সৌদি সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুস্থ ও এতিমদের। তাদের মাঝেই এই মাংস বিতরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network