শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর, আটক ২

আপডেট: December 17, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে সিএনজি ও মাহিন্দ্রা চালকরা। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম আহত হন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী আহত হওয়ার খবর বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা নগরীর রূপাতলী এলাকায় জড়ো হয়। এসময় একজন মাহিন্দ্রা চালক ও একজন সিএনজি চালককে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। পরে সেনাবাহীনী এসে আটকদের নিয়ে যায়। এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থী রায়হান জানান, মোটরসাইকেলযোগে সে রূপাতলী এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। এসময় এক সিএনজিচালক তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা দেয়।

এ নিয়ে সে এর প্রতিবাদ করে। এ ঘটনার সময় রূপাতলীতেও শ্রমিকদের মিছিল হচ্ছিল। ওই সিএনজিচালক শ্রমিকদের ডেকে আনে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তারা তাকে মারধর করে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, ‘যত দ্রুত সম্ভব এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়ার হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network