শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

দর্শনায় ডিবির অভিযানে ফেন্সিডিলসহ যুবক আটক

আপডেট: December 29, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক যুবক

দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ নাঈম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। রবিবার (২৯শে ডিসেম্বর ২০২৪) সকাল ৮টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাঈম হোসেন জীবননগর উপজেলার শাহাপুর গ্রামের উত্তরপাড়ার জামিন হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেলসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই তোরগুল হাসান সোহাগ সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার সকাল ৮টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে বাসস্ট্যান্ডের মেসার্স হাকিম ভল্কানাইজিংয়ের সামনে হল্ট মোড়গামী পাকা রাস্তার উপর হতে নাঈম হোসেন নামের একজনকে আটক করা হয়। এসময় তাঁর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৩০ বোতল ফেন্সিডিল।

এ ঘটনায় আটক নাঈম হোসেনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network