বাউফলে যাত্রী আনতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

আপডেট: January 23, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: সড়ক দুর্ঘটনায় তরিকুল শরিফ (২৬) নামের এক বাইক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৫টায় বাউফল-বগা সড়কের রাজনগর সরকারি প্রাইমারী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুলের বাবার নাম আবু বক্কর শরীফ। উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া বাজার এলাকায় তার বাড়ি।তরিকুল ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন। তিনি দুই সন্তানের জনক।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে যাত্রী আনার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে বগা লঞ্চ ঘাট যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় কয়েক ব্যক্তি রাস্তার পাশে তরিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।ধারণা করা হচ্ছে ট্রাকচাপায় তিনি নিহত হতে পারেন।বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ের চেষ্টা চলছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network