২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
দর্শনায় ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১ ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট হিজলায় সেনাবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৫ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু বাউফলে নির্বাচনী প্রচারনার শুরুতেই বিএনপি জামায়েতের মুখোমুখি অবস্থান জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে তালতলীতে নৌবাহিনীর কড়াকড়িতে কোণঠাসা অপরাধীরা, নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা বলয় বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই: জহিরুল হক তুহিন পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান

গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে হাসনাত-সারজিস

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তারা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা।

এ সময় কমপক্ষে ১৪ জন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আহত হন। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে গাজীপুর শহরের রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল করছেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজবাড়ীর মাঠে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়।

এছাড়া ছাত্র জনতা রাজবাড়ী সড়কের বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করতে থাকেন। এ বিক্ষোভ সমাবেশে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় বিচার দাবিতে ছাত্র-জনতা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network