২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
দর্শনায় ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১ ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট হিজলায় সেনাবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৫ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু বাউফলে নির্বাচনী প্রচারনার শুরুতেই বিএনপি জামায়েতের মুখোমুখি অবস্থান জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে তালতলীতে নৌবাহিনীর কড়াকড়িতে কোণঠাসা অপরাধীরা, নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা বলয় বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই: জহিরুল হক তুহিন পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান

জীবননগর সীমান্তে চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন ভারতীয় মদ, ফেন্সিডিল, চশমা ও কারেন্ট জাল উদ্ধার করেছে বিজিবি। রবিবার (৯ই ফেব্রুয়ারি ২০২৫) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত উথলী বিওপির টহল দল রবিবার সকাল সাড়ে ৬টার সময় মানিকপুর গ্রামের মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ২৫৭ বোতল ফেন্সিডিল ও ২ বোতল মদ উদ্ধার করে।

একইদিন সকাল ১১টার সময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত মাধবখালী বিওপির টহল দল মাধবখালী গ্রামের আমবাগানের মধ্য হতে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করেছে ৯৯ বোতল ভারতীয় মদ।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীনস্ত জীবননগর বিওপির টহল দল শনিবার বেলা ৩টার সময় জীবননগর থানা মোড়ে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামিবিহীন দুই হাজার ২৩২ পিস ভারতীয় চশমা ও ৭৩ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network