শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জীবননগরে বাসচাপায় শিশুর মৃত্যু

আপডেট: March 6, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে বাসচাপায় হাসিবুর রহমান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ই মার্চ ২০২৫) বিকালে জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কে মনোহরপুর জোয়ার্দ্দারপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান মনোহরপুর গ্রামের মিলন মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে যশোর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী সোনারতরী নামের যাত্রীবাহী একটি বাসের (মৌলভীবাজার-জ-১১-০১৮২) চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয় শিশু হাসিবুর। সে রাস্তা পার হচ্ছিল। শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। যশোরে নেওয়ার সময় পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। নিহত শিশুর পরিবারকে সড়ক পরিবহন আইনে থানায় মামলা দেওয়ার জন্য বলা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network