আপডেট: March 7, 2025
রিপোর্ট অলিউল্লাহ:: প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানে“আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ শুক্রবার (৭ মার্চ) বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিনি,চিড়া, মুড়ি, খেজুর, কিচমিচ, বাদাম, দুধ সেমাইসহ ঈদের সামগ্রী।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মুঠোফোনে বলেন,আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।“মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই এই ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য।
কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম (খোকন) বলেন, অতীতের মতো ভবিষ্যতেও যাতে এই আনোয়ারা আশ্রাফ ফাউন্ডেশন সামাজিক সংগঠন মানুষের সেবায় কাজ করে যেতে পারে সেজন্য তিনি সবার কাছে দোয়া চান এবং সমাজের বিত্তশালীদেরও মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান! আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন!

