শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরিশালে ১৬০ পরিচ্ছন্নতা কর্মীর চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

আপডেট: March 13, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল সিটি করপোরেশনের (বিসিক) ছাঁটাই হওয়া ১৬০ পরিচ্ছন্নতা কর্মীকে পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নগর ভবনের সামনে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি হয়।চাকুরিচ্যুত শ্রমিক হোসেন আলী বলেন, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোনো ধরনের নোটিশ ছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে আমাদের ছাঁটাই করা হয়েছে। দুই মাসের বেতন বকেয়া থাকা অবস্থায় হঠাৎ চাকরি চলে যাওয়ায় এখন আমরা অসহায় জীবনযাপন করছি।

অন্য কোনো পেশার সঙ্গে জড়িত না থাকায় তাৎক্ষণিকভাবে বিকল্প কিছু করারও সুযোগও নেই। তাই চাকরি ও বকেয়া বেতন দেওয়ার জন্য নগর ভবনের কর্মকর্তাদের কাছে গিয়েও সমাধান হয়নি।অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন ভুক্তভোগী পরিচ্ছন্নতাকর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network