শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

আপডেট: March 14, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ক্ষুদা ও দারিদ্র্য মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে চরফ্যাশনের হাজারীগঞ্জে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০ টায় চেয়ারম্যান বাজার আলোর দিশারী মডেল একাডেমি প্রাঙ্গনে প্রধান অতিথি’র বক্তব্য শেষে
এলাকার অসহায় ও দুস্থ মানুষের হাতে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেন ভোলা -৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। হাজারী গঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর মাস্টার আমজাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরে আলম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহে আলম মাস্টার, ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা নুরে আলম নাসিম,
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: কামরুল ইসলাম ।
চেয়ারম্যান বাজার হলি চাইল্ড একাডেমির পরিচালক মুহাম্মদ ছালাউদ্দিন মাস্টারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সমন্বয়ক মো: আলাউদ্দিন, আহবায়ক নিয়াজ হাওলাদার। বক্তারা ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করে সবাইকে
সর্বদা অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান।
এ সময় সংগঠনের সদস্য আল আমিন,মো: নাঈম সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই সংগঠনটি বিভিন্ন ধরনের মানবিক কাজ অব্যাহত রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network