শিরোনাম
নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, হেলপার নিহত বরগুনায় ফিতা কেটে বিএনপি নেতার সাঁকো উদ্বোধন বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সংবর্ধনা মোটরসাইকেলে ঘুরতে গিয়ে গাড়িচাপায় ৩ বন্ধু নিহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তালতলীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজদের সন্ধান অব্যাহত জীবননগর সীমান্তে বিজিবির সচেতনতামূলক মতবিনিময় সভা বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস ঘোষণা

চরফ‌্যাশেন তরুণীকে গণধর্ষণ ও শিশু বলাৎকারের ঘটনায় আটক ২

আপডেট: March 16, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ‌্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচরে তরুণীকে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা মো. ইসমাইল (২২) এবং চরফ‌্যাশন পৌর এলাকার শিশু বলাৎকারের মামলায় মো. তালহাকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ইসমাইল ভোলার চরফ‌্যাশন উজলার দক্ষিণ আইচা থানা এলাকার ঢালচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোলেমানের ছেলে। সে ওই মামলার ৩ নম্বর আসামি এবং মো. তালহা চরফ‌্যাশন পৌর ৫ নম্বর ওয়ার্ডের শরীফ পাড়া এলাকার মো. মোস্তাকুর রহমের ছেলে।

রোববার দুপুর ২টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, গতকাল সকালের দিকে দক্ষিণ আইচা থানা পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ইসমাইল ও গতকাল রাতে চরফ্যাশন থানা পুলিশ চরফ্যাশন পৌর শরীফ পাড়া থেকে তালহাকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, ওই দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেন। তাদের আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network