শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গৌরনদীতে বাসের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত

আপডেট: March 16, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের গৌরনদীতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী মজিবর রহমান মোল্লা (৭০) নামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। এতে ভ্যানচালক সাইদুল মোল্লা (৩৮), আরোহী লামিয়া আক্তার (১০) গুরুতর আহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থলে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবর উপজেলার কটকস্থল গ্রামের মৃত কিনাই মোল্লার ছেলে। আহত ভ্যানচালক ও আরোহীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান নিশ্চিত করেছেন।তিনি জানান, লাবিবা পরিবহণের একটি যাত্রীবাহী বাস রোববার সকাল ১০টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বেলা ১১টার দিকে কটকস্থল এলাকা অতিক্রমকালে সামনে থাকা একটি যাত্রাবাহী অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী মজিবর, লামিয়া, চালক সাইদুল গুরুতর আহত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবেক সেনাসদস্য মজিবরকে মৃত ঘোষণা করেন।ঘাতক বাসটিকে হাইওয়ে থানা পুলিশ আটক করেছে বলে হাইওয়ে থানার ওসি জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network