আপডেট: মার্চ ১৮, ২০২৫
চরফ্যাশন উপজেলা প্রতিনিধি।
১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চরফ্যাশন সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে চরফ্যাশন সরকারি কলেজ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা: রেজাউল করিম। অনুষ্ঠানে ডা: রেজাউল করিম বলেন, ১৭ রমজানে ঐতিহাসিক বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়। বদর প্রান্তরে মুসলমান সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন, অপরদিকে কাফেরদের সৈন্য ছিল ১ হাজার।সংখ্যার বিবেচনায় মুসলমানদের বদরে বিজয় আসেনি, বিজয় এসেছে ঈমানের দীপ্ত শপথে। ইসলামী শক্তির বিজয় ঘটাতে হলে, ঈমানী শক্তি বৃদ্ধি করতে হবে, সর্বোত্তম সময় হলো এই পবিত্র মাহে রমজান, বড় শিক্ষা হল বদরের শিক্ষা। বদরের শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, বহু ত্যাগ ও সংগ্রাম সাধনার মধ্য দিয়ে জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের বিরুদ্ধে মজলুম ছাত্র জনতার বিজয় এসেছে। ইসলামী ছাত্রশিবির সাধারণ মানুষের আকাঙ্খা পূরণে কাজ করে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন, জামায়াতে ইসলামী চরফ্যাশন পৌরসভার আমির অধ্যাপক মামুন আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান,চরফ্যাশন সরকারি কলেজের আইসিটি প্রভাষক (অতিথি ) মো: ফুয়াদ, চরফ্যাশন উপজেলা ছাত্রশিবির সভাপতি মাহাদী হাসান সজিব, সেক্রেটারী রুবেল আহমেদ, চরফ্যাশন সরকারি কলেজ শিবির সভাপতি মো: শামীম, সেক্রেটারি রিসাদ ভূইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরফ্যাশন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুল ইসলাম।

