শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরিশালে পঁচা খাবার বিক্রির দায়ে ‘থ্রী-এস পেস্ট্রি’কে অর্থদণ্ড

আপডেট: March 24, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: পঁচা খাবার বিক্রির দায়ে বরিশালের থ্রী-এস পেস্ট্রিশপ কর্তৃপক্ষকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সোমবার (১৪ মার্চ) দুপুরে নগরীর নতুন বাজার রোডের ওই দোকানে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। এসময় পঁচা খাবার বিক্রির দায়ে তাদের এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানি মিত্র বলেন, গত সপ্তাহে কলেজ এভিনিউর বাসিন্দা এস এন পলাশ থ্রী-এস পেস্ট্রি শপের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয় থ্রী-এস পেস্ট্রি শপ থেকে বার্গার কিনে প্রতারিত হয়েছেন এস এন পলাশ। বার্গারটি ৭/৮ দিনের বাসি-পঁচা ছিল। ওই অভিযোগের ভিত্তিতে ২৪ মার্চ সোমবার দুপুরে নগরীর নতুন বাজার থ্রী-এস পেস্ট্রি শপে অভিযান চালানো হয়। সেসময় গিয়েও মেয়াদ উত্তীর্ণ সস উদ্ধার করা হয়েছে। এছাড়া লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় আর্থিক জরিমানা করা হয় থ্রী-এস পেস্ট্রি শপকে।

ভুক্তভোগী এস এন পলাশ বলেন, গত সপ্তাহে থ্রী-এস পেস্ট্রি শপ থেকে বার্গার কিনে বাসায় নিয়ে দেখতে পাই পঁচা গন্ধ আসছে। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল অফিসকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে আমার অভিযোগের সত্যতা পায়। যে কারণে থ্রী-এস পেস্ট্রি শপকে আর্থিক জরিমানা করে।তিনি আরও বলেন, এমন ঘটনা থ্রী-এস পেস্ট্রি শপের নিত্যদিনের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কার্যক্রম চলমান থাকলে ভোগান্তি কমবে নগরবাসীর।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network