শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট: April 17, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশালের গৌরনদী উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে সাগর মোল্লা (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় গৌরনদী উপজেলা হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত সাগর মোল্লা গৌরনদীর ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে।

সাগরের পিতা সিরাজ মোল্লা জানান, কর্মসূত্রে তাঁরা মাদারীপুরে বসবাস করেন। গত ১৪ এপ্রিল (রবিবার) দিবাগত রাতে সাগর গ্রামের বাড়ি ডুমুরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে সালতা গ্রামে পৌঁছালে আসিফ খান, আল আমিন মোল্লাসহ প্রায় ২০ জন তাকে চোর সন্দেহে আটক করে বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। নিহতের পরিবার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছে।

এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ১৪ এপ্রিল রাতের দিকে সাগর মোল্লা সালতা গ্রামের মজিবর খানের ছেলে আসিফ খানের বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে এবং উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে পুলিশ এসে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network