২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
দর্শনায় ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১ ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট হিজলায় সেনাবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৫ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু বাউফলে নির্বাচনী প্রচারনার শুরুতেই বিএনপি জামায়েতের মুখোমুখি অবস্থান জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে তালতলীতে নৌবাহিনীর কড়াকড়িতে কোণঠাসা অপরাধীরা, নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা বলয় বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই: জহিরুল হক তুহিন পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান

বরিশালে মেয়াদোত্তীর্ণ রঙ বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: এপ্রিল ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত মূল্যে রং বিক্রির অপরাধে তিনটি হার্ডওয়্যার দোকানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর লাইন রোড এলাকায় অবস্থিত হার্ডওয়্যার দোকানগুলোতে অভিযান চালানো হয়।

অভিযানে নিউ কমান্ডার হার্ডওয়্যারের “নিপ্পন পেইন্ট” ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ রং বিক্রির দায়ে ১৫ হাজার টাকা, মেসার্স নাসির হার্ডওয়্যারকে অতিরিক্ত দামে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা, এবং একই অপরাধে জে অ্যান্ড জে টুলস শপ হার্ডওয়্যারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, “হার্ডওয়্যার দোকানগুলোতে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ না থাকা, অতিরিক্ত মূল্যে বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

অভিযান পরিচালনা করেন উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। অভিযানে সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম।অভিযান চলাকালে স্থানীয়দের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এই ধরনের বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে বলেও জানান অপূর্ব অধিকারী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network