২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
দর্শনায় ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১ ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট হিজলায় সেনাবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৫ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু বাউফলে নির্বাচনী প্রচারনার শুরুতেই বিএনপি জামায়েতের মুখোমুখি অবস্থান জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে তালতলীতে নৌবাহিনীর কড়াকড়িতে কোণঠাসা অপরাধীরা, নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা বলয় বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই: জহিরুল হক তুহিন পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান

জীবননগরে বিজিবির অভিযানে দুই ভারতীয় নাগরিক আটক

আপডেট: এপ্রিল ২৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি গ্রহণের সময় বুধবার রাতে তাদের আটক করা হয়। আটক দুই ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালীনগর থানার তিলকচন্দ্রপুর গ্রামের হরলাল দাসের মেয়ে পুতুল দাস (৪৯) এবং একই গ্রামের বলাই দাসের ছেলে তাকের দাস (২৫)। আটক দুজন সম্পর্কে মা ও ছেলে।

বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন জীবননগর বিওপির বিজিবি সদস্যরা সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে বুধবার রাত ১১টার দিকে সীমান্তের মেইন পিলার ৬৮ হতে আনুমানিক ৭ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ টহল পরিচালনা করে। এসময় বাসস্ট্যান্ডের পাশে পাকা রাস্তার উপর হতে দুই জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তারা বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। আটক দুই ভারতীয় নাগরিককে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network