নলছিটিতে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে দুই লাখ টাকা জরিমানা

আপডেট: April 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে একটি ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের শুকতারা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

এ বিষয়ে ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মোতাবেক ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড আদায়পূর্বক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

একই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারার বিধান মোতাবেক পৌরসভার গৌরপাশা এলাকার আদেল মাঝির ছেলে লিটন মাঝিকে গাঁজা বহনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network