দামুড়হুদায় ডিবির অভিযানে ফেন্সিডিলসহ দুই যুবক আটক

আপডেট: May 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ডিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক দুই যুবক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। শনিবার (১০ই মে ২০২৫) সকালে উপজেলার পুড়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুই যুবক হলেন- দামুড়হুদা দশমীপাড়ার আবেদ আলীর ছেলে মামুন আলী (৩৩) এবং একই এলাকার মৃত শরমানের ছেলে রুহুল (৩০)।

ডিবি সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই সৌমিত্র সাহা সঙ্গীয় অফিসার ফোর্সসহ দামুড়হুদা থানার পুড়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় পুড়াপাড়া মাঠের উত্তর পাশে পাকা রাস্তার উপর হতে দুই যুবককে আটক করে তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৬০ বোতল ফেন্সিডিল। এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network