শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সাবেক মেয়র সাদিকের ঘনিষ্ট আ.লীগ নেতা তারিক গ্রেপ্তার

আপডেট: May 11, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ :: বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ট কাজী মুনিরউদ্দিন তারিককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৯ মে) দিনগত রাতে নগরীর রুপাতলীর তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র থেকে জানা যায়, সাদিক আব্দুল্লাহর একান্ত সহযোগী হিসেবে পরিচিত কাজী মুনিরউদ্দিন তারিক নামে-বেনামে গড়েছেন অঢেল সম্পদ। এক সময়ে কোনোমতে সংসার চালাতে কষ্ট হওয়া তারেক এখন শত কোটি টাকার মালিক বলে জানা গেছে। নগরীর রুপাতলীতে গড়েছেন আলিশান বাড়ি। এছাড়া নামে বেনামে রয়েছে একাধিক জমি। মেয়র থাকাকালীন সাদিক আব্দুল্লাহর বাসায় প্রবেশ করতে হলে তারেকের পূর্বানুমতি লাগতো বলে জানিয়েছে নেতাকর্মীসহ ভুক্তভোগী একাধিক বাসিন্দা।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ট সহযোগী কাজী মুনিরউদ্দিন তারিককে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে জুলাই গণঅভ্যুথানে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। সেই মামলায় তারিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network