চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট: May 21, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিহত গাফফার আলী ওরফের আকাশের ফাইল ছবি

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গাফফার আলী ওরফে আকাশ (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত গাফফার আলী জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন।

জানা যায়, গাফফার আলী অফিসের কাজ শেষে বাড়িতে ফেরার জন্য বুধবার বিকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন হতে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি জয়রামপুর কলোনিপাড়ার ঈদ সংলগ্ন মাঠ এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পকেটে থাকা ছবি ও জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট করা হয়। পোস্টের মাধ্যমে খবর পৌঁছে যায় নিহতের পরিবারের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। কারো কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সেনেরহুদা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network