দর্শনায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ২

আপডেট: May 27, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে। পৃথক এ ঘটনায় আটক হয়েছে দুজন। সোমবার (২৬শে মে ২০২৫) রাতে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- দর্শনা থানার চণ্ডিপুর গ্রামের আরিফুল ইসলাম টুটুলের স্ত্রী পরী বেগম (৪০) এবং দর্শনা পৌরশহরের মোবারকপাড়ার জামাল বিহারীর ছেলে আবু বিহারী (৪৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই ইমরান হাসান সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত পৌনে ১০টার দিকে চণ্ডিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরী বেগমকে তার বাড়ির সামনের পাকা রাস্তার উপর হতে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ২০০ টাকা এবং ওজন পরিমাপক একটি ডিজিটাল মেশিন।

এদিকে দর্শনা থানা পুলিশের অপর একটি টিম রাত ১১টার দিকে এসআই মাসুদুর রহমান নেতৃত্বে দর্শনা পৌরশহরের মোবারকপাড়া রেলকলোনী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সুগন্ধা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু বিহারী নামের একজনকে আটক করা হয়।

দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, ইয়াবা ও গাঁজা উদ্ধারের ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে পৃথক দুটি মামলা। মঙ্গলবার সকালে আটক আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network