আপডেট: May 31, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০শে মে ২০২৫) রাতে পৌরশহরের মোবারকপাড়া রেলকলোনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মানিক মিয়া দর্শনা থানার আজমপুর গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত পৌনে ১১টার দিকে মোবারকপাড়া রেলকলোনী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় জোসনার চায়ের দোকানে সামনে পাকা রাস্তার উপর হতে মানিক মিয়া নামের একজনকে আটক করা হয়। আটক মানিকের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন।
দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, আটক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

