আপডেট: July 12, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৬ প্যাকেট ভারতীয় চিংড়ি মাছের পোনা জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধোপাখালী সীমান্ত এলাকা থেকে এসব চিংড়ি মাছের পোনা জব্দ করা হয়।
শনিবার (১২ই জুলাই ২০২৫) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির হাবিলদার শ্রী ভবতোষ বিশ্বাসের নেতৃত্বে বিজিবির একটি দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের কালাম হোসেনের পাট ক্ষেতের মধ্যে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় আসামিবিহীন অবস্থায় জব্দ করা হয় ১৬ প্যাকেট ভারতীয় চিংড়ি মাছের পোনা। জব্দকৃত পোনা দর্শনা শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

