জীবননগর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট: July 16, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি পিস্তল এবং বারুদবিহীন এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১৫ই জুলাই ২০২৫) সন্ধ্যায় উপজেলার মাধবখালী গ্রামের আছর আলীর বাঁশ বাগানের ভেতর থেকে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির হাবিলদার জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় সীমান্ত পিলার ৭১ এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের আছর আলীর বাঁশ বাগানের ভেতর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি পিস্তল (ওয়ান শুটার গান) ও বারুদবিহীন এক রাউন্ড গুলি।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network