চুয়াডাঙ্গায় অনলাইন জিডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট: July 21, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গায় জেলায় উদ্বোধন করা হয়েছে অনলাইন জিডি কার্যক্রম। রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সদর থানায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

এসময় তিনি বলেন, ‘অনলাইন জিডি চালুর মাধ্যমে পুলিশি সেবাকে আরো আধুনিক ও সহজলভ্য করা হলো। এখন থেকে নাগরিকরা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সহজেই অভিযোগ জানাতে পারবেন। তদন্তকারী কর্মকর্তার সাথেও সরাসরি অনলাইনে যোগাযোগ করা যাবে এবং জিডির সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব হবে।’

প্রকৃত সত্য ঘটনা ও তথ্য সমৃদ্ধ সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে জিডি করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘মিথ্যা, ভিত্তিহীন, অসম্পূর্ণ তথ্য সম্বলিত জিডির ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।’

উল্লেখ্য, এই কার্যক্রমের মাধ্যমে জেলার প্রতিটি থানায় এখন থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে সকল প্রকার সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে। পূর্বে শুধু হারানো সংক্রান্ত জিডির সুবিধা থাকলেও, এখন পূর্ণাঙ্গ জিডি সেবা ঘরে বসেই পাওয়া যাবে। যার ফলে নাগরিক ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

অনলাইন জিডির জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র, সক্রিয় মোবাইল নম্বর এবং স্মার্টফোনে তোলা লাইভ ছবি।

ব্যবহারকারীদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর যেকোনো ধরনের ‘জিডি’ যেমন, হুমকি, নিখোঁজ, চুরি, উত্যক্তকরণ ইত্যাদি করা যাবে সহজেই।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network