শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

কুড়িগ্রামে ৩৮ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ

আপডেট: December 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৮ লাখ টাকার ইয়াবাসহ বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৭২ ঘণ্টার অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি সূত্রে জানা যায়, সাম্প্রতিক টহল ও গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, জিরা, কম্বল, পেঁয়াজ, প্যান্ট পিস, সোলার প্যানেল, বাইসাইকেল, মোবাইল ফোন, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানের পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজরমূল্য প্রায় ৩৮ লাখ ৩১ হাজার টাকা।এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান দমনে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network