১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

সীমান্তে পৃথক অভিযানে ১০ টি ভারতীয় গরু ও মহিষ জব্দ

আপডেট: জানুয়ারি ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গোপন তথ্যের ভিত্তিতে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ০৮টা হতে সন্ধ্যা ০৭টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল কর্তৃক পৃথক ০৫টি অভিযান পরিচালনা করে ভারতীয় ০৮টি গরু ও ০২টি মহিষ জব্দ করা হয়।

অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ জহুরপুরটেক বিওপি হতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে ০২টি গরু, ওয়াহেদপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন পাঁকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে ০২টি গরু, জহুরপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে ০২টি গরু, শিংনগর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রাম থেকে ০২টি গরু এবং মনাকষা বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রাম থেকে ০২টি মহিষ জব্দ করে। জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক বাজার মূল্য ১৮ লক্ষ টাকা। জব্দকৃত গরু ও মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network