শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

ত্রিশালে এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের অভিযান

আপডেট: January 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অদ্য ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ত্রিশালের নির্দেশনায় ত্রিশাল উপজেলায় এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন এলপিজি গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করা এবং লাইসেন্স নবায়ন না করার মতো অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৫টি মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে সর্বমোট ৯,০০০ (নয় হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় উপস্থিত স্থানীয় জনগণকে সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি কেউ অতিরিক্ত মূল্য দাবি করলে কীভাবে এবং কোথায় অভিযোগ দায়ের করতে হবে সে বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে আইনানুগ সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসন, ত্রিশাল জানিয়েছে—জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network