শিরোনাম
জুলাই সবার, কারও একার নয়: শফিকুর রহমান শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেফতার রাজাপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বরিশাল চরকরনজিতে সরকারি খাল ও চরের মাটি কেটে ইটভাটায় বিক্রি বরিশালে হারিয়ে যাওয়া ২০ মোবাইল উদ্ধার করলো পুলিশ বরগুনায় বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণসহ গ্রেপ্তার ২ চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট: January 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পাথরঘাটা প্রতিনিধি:: দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বাধা প্রদান এবং নারী কর্মীদের হেনস্থার অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা মহিলা বিভাগ।মঙ্গলবার সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রায় ৩০ জন নারী উপস্থিত ছিলেন।

তিনি অভিযোগ করেন, বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানাতে গিয়ে বিভিন্ন এলাকায় নারী কর্মীরা বিএনপি ও ধানের শীষের সমর্থকদের বাধা, গালিগালাজ, হুমকি ও হেনস্থার শিকার হয়েছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২২ জানুয়ারি পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এলাকায় প্রচারণাকালে কয়েকজন নারী কর্মীর পথরোধ করে অশালীন ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। একই দিনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকের দাওয়াত দিতে গেলে এক নারী কর্মীকে হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে তার বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়।এছাড়া ২৬ জানুয়ারি নাচনাপাড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ড ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পৃথক দুটি ঘটনায় নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া, হেনস্থা করা এবং ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ইরানী আক্তার বলেন, আমরা পর্দানশীল মা-বোনেরা শান্তিপূর্ণভাবে আমাদের মত প্রকাশ ও নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে যেভাবে হেনস্থার শিকার হচ্ছি, তা গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী।

তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে ন্যায়বিচারের দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network