শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বরিশালে ১৯ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

আপডেট: January 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশাল নগরীর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর ১৯টি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এস এম শরিয়াতুল্লাহর নেতৃত্বে চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।অভিযানে ৬টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করার সময় ম্যানেজার পালিয়ে যাওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তলব করা হয়েছে।

জরিমানা ধার্য করা প্রতিষ্ঠানগুলো হলো, বগুড়া রোডের বরিশাল মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস ল্যাব, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত হেলথ এইড এবং শাপলা ডায়াগনস্টিক সেন্টার।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. কামরুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র না থাকায় এ ৬টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়। পাশাপাশি অভিযানের সময় পালিয়ে যাওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। এর বাইরে কিছু ডায়াগনস্টিক সেন্টারকে আগামী ১৫ দিনের মধ্যে সকল কাগজপত্র হালনাগাদ করে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network