শিরোনাম
নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯, নিখোঁজদের সন্ধান অব্যাহত নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক মির্জাগঞ্জ-দুমকী যুবদলের নতুন কমিটি, পদবঞ্চিতদের ঝাড়ুমিছিল মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট: March 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো :: প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। শনিবার সকাল ১০টায় হাসপাতাল কম্পাউন্ডে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও ইউনিট, মাঠ, রাস্তা, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন পরিচালক।

তিনি বলেন, পূর্বের চেয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা পরিচ্ছন্ন আছে। যা এখন দৃশ্যমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১১ মার্চ দেশবাসীর উদ্দেশে বিশেষ ভিডিও-বার্তায় পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ দিক নির্দেশনা প্রদান করেছেন। তাঁর নির্দেশনার আলোকে আমরা হাসপাতাল কম্পাউন্ড আরো পরিচ্ছন্ন রাখতে আজ এবং প্রতি সপ্তাহের শনিবার সর্বস্তরের কর্মচারী ও কর্মকর্তাদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালাবো। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে হবে।শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মূলক প্রচারণায় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভা-ার) ডা. আবদুল মুনায়েম সাদ সহ ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network