আপডেট: March 18, 2026
রিপোর্ট অলিউল্লাহ খান::পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ) এবং “আজিজ হাওলাদার ফাউন্ডেশন” এর সভাপতি বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের কৃতি সন্তান ডাঃ হাফিজুর রহমান দেশ ও প্রবাসে বসাবাসরত শুভাকাঙ্ক্ষী সহ সকল জাতি ধর্মের সকল শ্রেণি পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন!
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বানীতে ডাঃ হাফিজুর রহমান বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে।

