শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটায় ৩ জনের কারাদণ্ড

আপডেট: April 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রামে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত অভিযানে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের রোয়াসাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একদল ব্যক্তিকে অবৈধভাবে পাহাড় কাটার কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।।

অভিযানকালে ঘটনাস্থল থেকে পাহাড়ের মাটি এবং ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, ঘটনাস্থলে পূর্বে পাহাড় কাটার চিহ্ন পাওয়ায় বিষয়টি অধিকতর তদন্ত করা হয়। তদন্তে সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশ ও জনজীবনের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ায় এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network