শিরোনাম
উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি

বরগুনায় অতিরিক্ত পেট্রল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন, দৌড়ে পালালেন চালক

আপডেট: April 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনা পৌর শহরে মোটরসাইকেলে তেল থাকার পরেও অতিরিক্ত তেল নিতে গিয়ে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ড ঘটে। এতে মোটরসাইকেলটি ভস্মীভূত হয়। তবে আগুন লাগার পরেই চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের সদর রোডের পশ্চিম বরগুনা নামক এলাকায় বরগুনা ট্রেডার্স নামে একটি তেল বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে বরগুনা ট্রেডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। প্রতিদিনের মতো বিকেলে সিরিয়ালে দাঁড়িয়ে মোটরসাইকেলে জ্বালানি নিচ্ছিলেন চালকরা। এ সময় এক মোটরসাইকেলের চালক সিরিয়ালে এসে পাঁচ লিটার পেট্রোল দিতে বলেন। তবে ওই চালকের চাহিদা অনুযায়ী দিতেই অতিরিক্ত হয়ে পড়তে শুরু করে। পরে চালক মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে আগুন জ্বলে উঠে। এ সময় মোটরসাইকেলটি ফেলে চালক দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে দোকানের কর্মচারী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভস্মীভূত মোটরসাইকেলটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বশির নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তেল নেওয়ার সময় চালক মোটরসাইকেলটিতে ঝাঁকি দিলে পেট্রোল উপচে পড়ে। এরপর মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই আগুন জ্বলে উঠে।

স্বপন নামে স্থানীয় আরেক প্রত্যক্ষদর্শী বলেন, মোটরসাইকেলে তেল থাকার পরেও অতিরিক্ত তেল নিতে গিয়ে আগুন লেগেছে। পাশেই জ্বালনিবাহী একটি গাড়ি থেকে জ্বালানি আনলোড করা হচ্ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গেই জ্বালনিবাহী ওই গাড়িটি সরিয়ে নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।তবে আগুন লাগার পরেই মেসার্স বরগুনা ট্রেডার্সের লোকজন প্রতিষ্ঠানটি বন্ধ করে চলে যাওয়ায় কারও বক্তব্য পাওয়া যায়নি।

বরগুনার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমাদুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।এ বিষয় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জাগো নিউজকে বলেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ হেফাজতে এবং চালক পলাতক। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network