শিরোনাম
উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি

আধুনিক বরিশাল গড়তে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট: April 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে খাল পরিস্কার ও পুনঃখননে এবং খালের তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) নগরীর জিয়া সড়ক এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরীন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার ছিল দেশব্যাপি নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সকল খাল পরিস্কারের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নগরীকে আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে আগামী দুই মাসকে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।খাল পরিস্কার পরিচ্ছন্নতার কাজ উদ্বোধন শেষে সিটি প্রশাসক নগরীর জিয়া সড়ক ও শেরে বাংলা সড়কে দুইটি করে নিমগাছ রোপন করেছেন। এর মাধ্যমে খালের দুই পাশের সড়কে নিমগাছ রোপন করা হবে। কর্মসূচির উদ্বোধনের সময় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network