শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

আপডেট: June 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৮ মে) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ছাগলদী এলাকায় ব‍্যারিস্স্টার মিজানুর রহমান খানের নিজ বাসভবনে শতাধিক অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ মিজানুর রহমান খান বলেন,সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
আমরা মানবতার সেবায় নিবেদিত একটি সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি। প্রতিবছর কোরবানির ঈদ ও পবিত্র রমজান মাসে আমরা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এছাড়াও ঘরহারা ও অসহায় পরিবারের পুনর্বাসন, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বই বিতরণ, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা ও ওষুধ প্রদান, আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও আমরা এই কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network