২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উথলী রেলস্টেশনে মানববন্ধন সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ আটক ১ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল: রিউমর স্ক্যানার চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় সড়ক ভাঙনে ৫ গ্রাম বিচ্ছিন্ন, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা ববিতে সন্ত্রাসী হামলায় সাংবাদিকসহ ১৫ শিক্ষার্থী আহত বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের লড়াই: দুঃখিত স্যার, আজ আপনাকে হারাতেই চাই পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

গৌরনদীতে যুবদল নেতাকে ফেসবুকে হত্যার হুমকির অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ

আপডেট: জুন ৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

 

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন ও উপজেলা যুবদলের নেতা খোকন ফকিরকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কমেন্টের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের মন্তব্যের ঘরে খোকন ফকিরকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

নেতাকর্মীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হুমকি শুধু একজন রাজনৈতিক নেতার নিরাপত্তার জন্যই নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহনশীলতার জন্যও হুমকিস্বরূপ। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে কারও বিরুদ্ধে প্রাণনাশের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা খোকন ফকিরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network