৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
উজিরপুরে মন্দিরের কমিটি ও আর্থিক হিসাব নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে গাছ কেটে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী তুখোড় রাজনীতিক ও সমাজসেবক মরহুম হাফেজ হাওলাদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার বাকেরগঞ্জে রাতের আঁধারে বালু ভরাট করে বিএনপি নেতার দুই কোটি টাকার সরকারি জমি দখলচেষ্টা গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন গৌরনদীতে আলিফ পরিবহন-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

তুখোড় রাজনীতিক ও সমাজসেবক মরহুম হাফেজ হাওলাদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট: জুলাই ৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: গৌরনদীর প্রবীণ রাজনীতিক, সমাজসেবী ও বিএনপি নেতা মরহুম হাফেজ হাওলাদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ, ৪ জুলাই। ২০১৫ সালের এই দিনে পবিত্র রমজান মাসে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।

হাফেজ হাওলাদার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম ফজলে করিম হাওলাদার ছিলেন মুসলিম লীগ নেতা এবং তৎকালীন সালিশ কমিটির প্রধান।

পেশাগত জীবনে তিনি একজন সফল বেকারি ব্যবসায়ী ছিলেন। তবে অল্প বয়সেই রাজনীতিতে সক্রিয় হন। আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে পরবর্তীতে বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তৎকালীন সেনাশাসনামলেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। পরে দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ান।

পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়ে দীর্ঘ সময় দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি গৌরনদী উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং বাটাজোর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ, হামলা-মামলা ও হয়রানির শিকার হলেও তিনি আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হননি। বিশেষ করে ২০১৪ সালের রাজনৈতিক সংকটের সময়ও তিনি দলের দুঃসময়ে নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সক্রিয় ছিলেন।
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি বাটাজোর বন্দর ব্যবসায়ী সমিতির দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network