শিরোনাম
রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটপাট: ৬ আসামি কারাগারে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন

জীবননগরে ইয়াবাসহ মাদক কারবারি রাজন আটক, সামারি ট্রায়ালে জেল-জরিমানা

আপডেট: July 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: ইয়াবা ট্যাবলেটসহ রাজন আহমেদ (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। রবিবার সকাল পৌনে ৬টার দিকে মাধবখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে সামারি ট্রায়ালে (সংক্ষিপ্ত বিচার আদালত) আসামি রাজন আহমেদকে দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল। দণ্ডপ্রাপ্ত রাজন আহমেদ জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের আব্বাস আলীর ছেলে।

পুলিশ জানায়, জীবননগর থানা পুলিশের একটি দল রবিবার সকাল পৌনে ৬টার দিকে মাধবখালী গ্রামে অভিযান চালিয়ে রাজন আহমেদকে আটক করেন। এসময় তার হেফাজত হতে উদ্ধার করা হয় ৪ পিস ইয়াবা ট্যাবলেট। পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ গঠন করে আদালতে উপস্থাপন করা হয়। চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল বিচার শেষে আসামিকে দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রাম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার রহুল কবীর খান।

উল্লেখ্য, রাজন আহমেদ এলাকায় মাদক ও চোরাচালানের গডফাদার হিসেবে পরিচিত। এর আগেও সে হুন্ডির বিপুল পরিমাণ টাকাসহ বিজিবির হাতে আটক হয়েছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network