শিরোনাম
চরফ্যাশনে পুকুরে ডুবে শিক্ষার্থী’র মর্মান্তিক মৃত্যু দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার উজিরপুরে ৩০ লাখ টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা খয়রাবাদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলো আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন জীবননগরে ইয়াবাসহ মাদক কারবারি রাজন আটক, সামারি ট্রায়ালে জেল-জরিমানা উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের দাফন সম্পন্ন গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

চরফ্যাশনে পুকুরে ডুবে শিক্ষার্থী’র মর্মান্তিক মৃত্যু

আপডেট: July 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে লাবিব মাহমুদ (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (তারিখ) দুপুর আনুমানিক ২টার দিকে চরফ্যাশন ডাকবাংলোর পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব মাহমুদ চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং চরফ্যাশন আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের ছেলে। তিনি চরফ্যাশন সরকারি টি.বি. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা চলাকালে লাবিব মাহমুদসহ ৭-৮ জন শিক্ষার্থী স্কুলসংলগ্ন ডাকবাংলোর পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা উঠে এলেও লাবিবকে দেখতে না পেয়ে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগমকে বিষয়টি জানায়।
খবর পেয়ে প্রধান শিক্ষিকা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালিয়ে লাবিবকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বলেন, “বিদ্যালয়ে দশম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আন্তঃশ্রেণি ফুটবল খেলা চলছিল। এ সময় আমাদেরকে না জানিয়ে নবম শ্রেণির লাবিব মাহমুদসহ কয়েকজন শিক্ষার্থী স্কুলের পাশের ডাকবাংলোর পুকুরে গোসল করতে যায়। পরে এ দুর্ঘটনা ঘটে। লাবিবের মা আমাকে জানিয়েছেন, সে সাঁতার জানত না।”
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বিদ্যালয়ের সভাপতি ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, বিদ্যালয়ের সভাপতি ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। আমি হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখেছি এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি।
এদিকে মেধাবী শিক্ষার্থী লাবিবের মৃত্যুতে বিদ্যালয় ও তার এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে । শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network