শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশালে জামায়াতের গণমিছিল উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটি নির্বাচন: সভাপতি নাজমুল, সম্পাদক আরিফুল বাকেরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গৌরনদীতে ‘বন্ধু মহল’ এর উদ্যোগে মাদক বিরোধী আলোচনা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, অফিস সহকারী বরখাস্ত জেলের জালে ধরা পড়ল ২৯ কেজির টুনা মাছ, ৪০ হাজার টাকায় বিক্রি স্বাধীনতার ৫৫ বছরে সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে পেরেছি: ব্যারিস্টার মিজানুর রহমান খান জুলাই সবার, কারও একার নয়: শফিকুর রহমান

গৌরনদীতে ‘বন্ধু মহল’ এর উদ্যোগে মাদক বিরোধী আলোচনা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট: August 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ এলাকায় মাদক মুক্ত সমাজ গঠনে তরুণ ও সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে মাদক বিরোধী আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘বন্ধু মহল’-এর আয়োজনে শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩:৩০ মিনিটে নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
​বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারিক হাসান রাসেল।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর মোল্লা, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস মহিউদ্দিন বাদশা, চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও গৌরনদী ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান মুহিদ শরীফ, চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাইফুর রহমান কচি, নাঠৈ গ্রামের বিশিষ্ট সমাজসেবক সৈয়দ অহিদুজ্জামান লিপু, সৈয়দ সামসুদ্দোহা বিপুল এবং গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম জুলফিকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে বলেন, “মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সবাইকে আদর্শিক লড়াই গড়ে তুলতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও গাছ লাগানোর মতো ইতিবাচক সামাজিক কাজে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ নিশ্চিত করা সম্ভব।”
​প্রধান অতিথির বক্তব্যে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারিক হাসান রাসেল বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network