শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা

আপডেট: August 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: মোটর মেকানিকের ওপর হামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলাকারী ও তাদের সহযোগী কর্তৃক হামলার শিকার হয়েছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকার।খবরপেয়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তিনি (জুলফিকার) আমাদের সময় পত্রিকার গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার টিএন্ডটি মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা হলো-স্থানীয় যুবদলকর্মী মাসুম সরদার, তার ছেলে ইয়াসিন, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার তার ভাই সবুজ হাওলাদার ও স্থানীয় রিয়াজ উকিল।হামলায় আহত সাংবাদিক এসএম জুলফিকার অভিযোগ করে বলেন, আমার ভাগ্নে মুরাদ মেহেদীর কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী টিএন্ডটির মোড়ে বসে পায়ের পা তুলে চা খাচ্ছিলেন। পায়ের ওপর তোলার অপরাধে তাকে (রিপন কাজী) কুপিয়ে জখম করে হামলাকারীরা। এবিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার ওপর অতর্কিত হামলা চালায় হয়।অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার বলেন, হামলায় আমার কোন সম্পৃক্ততা নেই। আমাকে ফাঁসানো হচ্ছে। তবে অন্য হামলাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে সাংবাদিক নেতা জুলফিকারের ওপর হামলার ঘটনা সাংবাদিক মহলে ছড়িয়ে পরলে অন্যান্য সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এক প্রতিক্রিয়ায় গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, সাংবাদিক নেতা এসএম জুলফিকারের ওপর একদল মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ-সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানাই।অপরদিকে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার সহ বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ বরিশাল উত্তরের নেতৃবৃন্দরা। এক বিবৃতিতে তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network