চোরাই ইজিবাইক ও শ্যালোমেশিনসহ চোরাকারবারি চক্রের চার সদস্য গ্রেপ্তার
আপডেট নিউজ:: বাগেরহাটে ইজিবাইক ও শ্যালোমেশিন চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার। গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার (২৮), একই এলাকার ইউনুস শিকদারের ছেলে শাহ আলম (২৯), ফতেপুর গ্রামের নয়ন সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (২১) ও খারদ্বার এলাকার মৃত আব্দুল গনির ছেলে আব্দুল হালিম (৪৫)।বাগেরহাট পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, রোববার দিবাগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকা থেকে চোর সিন্ডিকেটের সদস্য ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার...