শিরোনাম
বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন

বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা

আপডেট: September 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একটি পল্টন ও একটি ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ জনকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দুবাই ব্রিকস থেকে অবৈধ মাটি বহনকারী একটি পল্টন জব্দ করা হয়। এছাড়া পান্ডব নদী থেকে মাটিকাটার অভিযোগে একটি ভেকু জব্দ করা হয়। অবৈধ মাটি কাটার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্রজ্যোতি বড়াল জানান, মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে আটককৃত পাঁচজনের প্রত্যেককে এক লাখ টাকা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network